ধনবাড়ীতে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ । ৮:১২ অপরাহ্ণ

টাঙ্গাইলের ধনবাড়ীতে ‘দরিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে ধনবাড়ী উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্ল্যাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী। বিশেষ অতিথি ছিলেন ধনবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনটিভির সাংবাদিক হাফিজুর রহমান।
আরোও উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব আবু তালহা, মডেল কেয়ার টেকার মাসুদ রানা ও ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক হাফেজ মওলানা আব্দুল জলিলসহ অন্যান্যরা।
সেমিনারে দরিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা নিয়ে নানাবিধ আলোচনা করেন বক্তারা। এতে উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের শতাধিক শিক্ষক ও শিক্ষিকা অংশ নেয়।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন