গোপালপুরে মাদ্রাসায় সেহেরীর রান্নার সময় আগুনে দগ্ধে নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ । ২:৪৫ অপরাহ্ণ

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার নন্দনপুর ভুয়ারচক এলাকায় এক মাদ্রাসায় আগুনে দগ্ধ হয়ে শিউলী বেগম (৪৫) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সেহেরীর আগে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
শিউলী বেগম মাইজবাড়ী এলাকার মিন্টু মিয়ার স্ত্রী। তিনি সাম্প্রতিক সময়ে নন্দনপুর ভুয়ারচক এলাকায় তার পিতার বাড়িতে থাকতেন। দীর্ঘদিন ধরে তিনি মদিনাতুল উলুম নিজামিয়া মাদ্রাসা ও এতিমখানায় রান্নার দায়িত্ব পালন করছিলেন। ঘটনার দিন ভোরে তিনি মাদ্রাসার রান্না ঘরে সেহেরীর জন্য রান্না করছিলেন। এ সময় চুলার আগুন থেকে তিনি অগ্নিদগ্ধ হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
খবর পেয়ে গোপালপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে। এ ঘটনায় অন্য কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন