টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বল্লা বাজারে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং করা হয়েছে।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক ০৩ (তিন) টি মামলায় মোট ১৪,০০০/- (চৌদ্দ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কালিহাতি, টাঙ্গাইল।
বাজার মনিটরিংয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রাখা, মূল্য তালিকা প্রদর্শন এবং নির্ধারিত মূল্যে পণ্যদ্রব্য সরবরাহ করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ । ৮:১৭ অপরাহ্ণ