বাসাইলে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২ মার্চ, ২০২৬ । ১:০৯ অপরাহ্ণ

টাঙ্গাইলের বাসাইলে অবৈধভাবে মাটি কাটায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১ মার্চ ) বিকেলে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর দক্ষিণ পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন,উপজেলা নির্বাহী অফিসার মোছা: আকলিমা বেগম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার কাঞ্চনপুরে বেশ কিছুদিন ধরে কিছু অসাধু ব্যক্তি ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল।
এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত আইন ২০২৩)এর ৭(ক)১৫ ধারায় ১টি মামলায় সখীপুর উপজেলার বেড়বাড়ি এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে রনি’কে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোছা: আকলিমা বেগম বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে মাটি কাটায় এক মাটি কাটা ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন