কালিহাতীতে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ । ১২:১৬ অপরাহ্ণ

মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মোঃ রাজু আহমেদ (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার দুপুরে কালিহাতি উপজেলার বল্লা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাজু আহমেদ কালিহাতি উপজেলার রামপুর গ্রামের মৃত ইমাম হাসানের ছেলে।

রবিবার টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসআই মো. নূরজামানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শনিবার কালিহাতী থানা এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে দুপুর ১ টা ৪৫ মিনিটের দিকে বল্লা বাজার থেকে মো. রাজু আহমেদকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজতে থাকা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ ঘটনায় তার বিরুদ্ধে কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন