মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বাড়ছে। হামলায় আহত এবং নিহতের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ইরানে মার্কিন ও ইসরায়েলিদের যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ জনে পৌঁছেছে।
মঙ্গলবার (৩ মার্চ) ইরানি রেড ক্রিসেন্টের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। গতকাল রোববার ২৪ ঘণ্টায় ইরানে ৫৭ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল রেড ক্রিসেন্ট।
ইতিমধ্যে, যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ অ্যাজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে যে, ১৭৬ জন শিশুসহ ৭৪২ জন বেসামরিক নাগরিক মারা গেছেন।
ইরানি পার্লামেন্টের স্বাস্থ্য কমিশনের সদস্য ফাতেমেহ মোহাম্মদবেগি সোমবার বলেছেন, ইরানের ৯টি হাসপাতালে হামলা হয়েছে। ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্যবস্তু করেছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ । ৫:৪৪ অপরাহ্ণ