তিনটি ক্রুজ মিসাইল ভূপাতিত করল সৌদি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ । ২:৩৯ অপরাহ্ণ

সৌদি আরবের কর্মকর্তারা জানিয়েছেন, তিনটি ক্রুজ মিসাইল ভূপাতিত করেছে দেশটি। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, আল-খারজ শহরের বাইরে তিনটি ক্রুজ মিসাইল প্রতিহত এবং ধ্বংস করা হয়েছে।
গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর বেশ কয়েক দফা হামলার শিকার হয়েছে সৌদি আরব।
এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সৌদি আরামকোর শোধনাগার রাস তানুরায় হামলা। এছাড়া সৌদিতে থাকা মার্কিন দূতাবাসও হামলার শিকার হয়েছে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন