টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ । ৪:২০ অপরাহ্ণ

জেলার মির্জাপুরে ট্রাক -মোটরসাইকেল সংঘেের্ষ মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল ৯ টার দিকে উপজেলার গোড়াই-সখিপুর সড়কের সৈয়দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এস এম জাহিদুর রহমান (৩০) টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকার ইসকান্দার আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সৈয়দপুর এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জাহিদুর রহমান মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।

মির্জাপুরের দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাদিকুর রহমান বলেন, দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন