বাসাইলে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ । ৪:৩৭ অপরাহ্ণ

টাঙ্গাইল, ৬ মাচর্, ২০২৬ (বাসস): বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে জেলার হতদরিদ্রদের মাঝে ৫০টি বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার সকালে বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের জশিহাটী উচ্চ বিদ্যালয় মাঠে হতদরিদ্র ২৫ পরিবারের মধ্যে বিনামূল্যে দুইটি করে ৫০টি ছাগল বিতরণ করা হয়। ছাগল বিতরণ করেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাড. আহমেদ আযম খান।

যুগবানী সমাজকল্যাণ সংস্থার নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সহকারী অ্যাটর্নি জেনারেল দেওয়ান হুমায়ুন কবির রিপনের সঞ্চালনায় এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা,জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর,সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন,সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু,বাসাইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু সহ উপজেলা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন