ঈদ উপলক্ষে টাঙ্গাইলে শিল্প কারখানার মালিকদের সাথে পুলিশের মতবিনিময়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৯ মার্চ, ২০২৬ । ৫:০৯ অপরাহ্ণ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সকল তৈরি পোশাক শিল্প ও অন্যান্য কল-কারখানার মালিকদের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে মির্জাপুর থানা এ সভার আয়োজন করে।

থানার কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।

সভায় পুলিশ সুপার মির্জাপুর উপজেলার সকল তৈরি পোশাক শিল্প ও অন্যান্য কল-কারখানার মালিকদের আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শ্রমিকদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি যথাসময়ে প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আদিবুল ইসলাম, (পিপিএম-সেবা), মির্জাপুর থানা ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম, মির্জাপুর উপজেলার বিভিন্ন তৈরি পোশাক শিল্প ও অন্যান্য কল-কারখানার মালিক ও প্রতিনিধিগণসহ সংশ্লিষ্ট অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন