টাঙ্গাইল কমিউনিটি ইন পর্তুগালের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ । ১১:০৯ পূর্বাহ্ণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইল কমিউনিটি ইন পর্তুগালের উদ্যোগে রাজধানী লিসবনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে পর্তুগালে বসবাসরত টাঙ্গাইল জেলার প্রবাসীসহ বিভিন্ন জেলার প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

ইফতার ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এস এম গোলাম সরোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব রানা তসলিম উদ্দিন, কাজা দো বাংলাদেশ সভাপতি রনি হোসাইন, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাছুম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন কাঞ্চন, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি রনি মোহাম্মাদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ, প্রচার ও দপ্তর সম্পাদক আর এ ইহসান, মুন্সিগঞ্জ অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হাসান এবং বারি আলতুরের ব্যবসায়ী শাহীন, খলিলুর রহমান সাগরসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল কমিউনিটি ইন পর্তুগালের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুর রহমান হাবিব এবং সাধারণ সম্পাদক আশিক খানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন রফিকুল ইসলাম (হৃদয়)।

এছাড়াও আয়োজক কমিটিতে উপস্থিত ছিলেন শামসুল হক, আখতারুজ্জামান আক্তার, রনি, সজীব এবং শাহাদত হোসেনসহ টাঙ্গাইল কমিউনিটির প্রায় দুই শতাধিক সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, প্রবাসী বাংলাদেশিদের সুখ-সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া করেন লিসবন বায়তুল মোকাররম মসজিদের ইমাম অধ্যাপক আবু সাইদ

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন