নাগরপুরে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ । ১০:০২ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিন-এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. তোরাপ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউর রহমান জোয়ার্দার, মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, সদর ইউনিয়ন পরিষদ (প্রশাসক) মো. হাবিবুর রহমান, (বিআরডিবি) চেয়ারম্যান আহমদ আলী রানা, উপজেলা বিএনপির সভাপতি এম এ ছালাম, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, যদুনাথ স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, সাবেক প্রাক্তন প্রধান শিক্ষক মো. নূর হোসেন, প্রাক্তন প্রধান শিক্ষক বাবু শম্ভুনাথ সাহা, সাবেক বীরমুক্তিযোদ্ধা কমান্ডার সুজায়েত হোসেন প্রমুখ।
উপজেলার বিভিন্ন অফিসার ও কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও সভায় উপস্থিত ছিলেন।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন