পাকিস্তানের কাছে বড় হার বাংলাদেশের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৪ মার্চ, ২০২৬ । ৪:৫০ পূর্বাহ্ণ

প্রথম ওয়ানডেতে দুর্দান্ত জয়ের পর সিরিজ নিশ্চিত করার লক্ষ্য ছিল বাংলাদেশের সামনে। তবে দ্বিতীয় ম্যাচে সেই আশায় জল ঢেলে দিয়েছে পাকিস্তান। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১২৮ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১–১ সমতা বিরাজ করছে।

ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করে। জয়ের জন্য বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ।

বাংলাদেশের ইনিংসের শুরুতেই নামে বৃষ্টি। তখন ৩ উইকেটে ২৭ রান নিয়ে খেলছিল স্বাগতিকরা। বৃষ্টির কারণে প্রায় তিন ঘণ্টা খেলা বন্ধ থাকে। পরে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে বাংলাদেশের নতুন লক্ষ্য নির্ধারণ করা হয় ৩২ ওভারে ২৪৩ রান।

কঠিন সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে ব্যাটিং লাইনআপ পুরোপুরি ভেঙে পড়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত ১১৪ রানেই অলআউট হয়ে যায় দলটি। ফলে বড় ব্যবধানে জয় পেয়ে সিরিজে সমতা ফেরায় পাকিস্তান।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন