ভোটের কালি মুছে যাবার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৪ মার্চ, ২০২৬ । ৭:৩৩ অপরাহ্ণ

বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মুছে যাবার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছেবলে জানিয়েছেনপ্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার(১৪ মার্চ) ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন,অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের জন্য আমরা আগেই ‘ফ্যামিলি কার্ড’ চালু করেছি। পর্যায়ক্রমে এই কার্ড সারা দেশে চার কোটি পরিবারের নারীরা পাবেন।

কৃষক কার্ড চালুর বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী ১৪ এপ্রিল তথা পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড চালু করব।

তিনি আরও বলেন, আগামী ১৬ মার্চ দিনাজপুর থেকে শুরু হচ্ছে আমাদের খাল খনন কর্মসূচি। আজ থেকে ধর্মীয় নেতাদের জন্য সম্মানী ভাতা কর্মসূচিও চালু হলো।

প্রধানমন্ত্রী তারেক রহমানবলেন, প্রতিটি নাগরিকের রাজনৈতিক অধিকার নিশ্চিতের মাধ্যমে আমরা আমাদের দেশকে একটি শক্তিশালী ভিত্তির ওপরে প্রতিষ্ঠিত করতে চাই।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন