কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দোয়া ও ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৫ মার্চ, ২০২৬ । ৫:১৫ অপরাহ্ণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। কালিহাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিনাত আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারুক হাসান সাফিসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক, নার্স ও কর্মচারীরা।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, সবার সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন