টাঙ্গাইলে সেফ লাইফের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৬ মার্চ, ২০২৬ । ৪:০৯ অপরাহ্ণ

পরিবেশ ও সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন সেফ লাইফের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকালে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দুই শতাধিক নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি বিতরণ করা হয়।

সেফ লাইফের সভাপতি মো. রুবেল মিয়ার সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেইলি স্টারের টাঙ্গাইল প্রতিনিধি ও সেফ লাইফের উপদেষ্টা মির্জা শাকিল, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সেফ লাইফের উপদেষ্টা অধ্যাপক তরুণ ইউসুফ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সেফ লাইফের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন