আমিরাতসহ আরব বিশ্বে কবে হবে ঈদুল ফিতর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ । ১১:২৪ পূর্বাহ্ণ

দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে মুসলিমরা পবিত্র ঈদুল ফিতর পালন করে থাকে। ইসলামের রীতি অনুযায়ী, শাওয়াল মাসের চাঁদ দেখেই পালন করতে হয় পবিত্র ঈদ। তবে বিজ্ঞানের উৎকর্ষ ঘটায়, এখন আগেভাগেই ঈদের দিনক্ষণ জানিয়ে দিচ্ছেন জ্যোতির্বিদরা।
এরই ধারাবাহিকতায় চলতি বছর সংযুক্ত আরব আমিরাতসহ আরব বিশ্বে কবে ঈদ হবে, তা জানিয়েছে আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। তারা বলছে, আগামী ২০ মার্চ (শুক্রবার) আমিরাত ও আরব বিশ্বে পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে।
তবে ইসলামী প্রথা মেনে, বুধবার (১৮ মার্চ) চাঁদ দেখা কমিটির বৈঠক আহ্বান করেছে আমিরাত। এদিন নতুন চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার (১৯ মার্চ) শুরু হবে শাওয়াল মাস। হিজরি ক্যালেন্ডারে এই মাসের প্রথম দিনই পবিত্র ঈদুল ফিতর পালিত হয়ে থাকে।
আর চাঁদ দেখা না গেলে রোজা হবে ৩০টি। সেক্ষেত্রে আমিরাতসহ আরব বিশ্বে পবিত্র ঈদুল ফিতর শুক্রবার (২০ মার্চ) পালিত হবে।
আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান আল জারওয়ান বলেছেন, এ বছর ৩০ রোজা হতে পারে। তাই আগামী শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর ও শাওয়াল মাসের প্রথম দিন হবে।
তার ভাষায়, বুধবার সন্ধ্যায় আরব দেশগুলোর আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে না।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন