ইরানের নিরাপত্তা প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ । ৬:৩১ অপরাহ্ণ

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি এবং ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আওতাধীন আধাসামরিক বাহিনী ‘বাসিজ ফোর্সের’ কমান্ডার গোলামরেজা সোলাইমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল।
মঙ্গলবার (১৭ মার্চ) দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এ তথ্য জানিয়েছেন। তবে এই খবরের বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে আলী লারিজানির হাতে লেখা একটি নোট প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে এটি তার জীবিত থাকার প্রমাণ হিসেবে দেওয়া হয়েছে কি-না, তা এখনও স্পষ্ট নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই নোটে আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৮৪ জন ইরানি নাবিকের স্মরণ করা হয়েছে, যাদের জানাজা মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, যদি এ হত্যার ঘটনা সত্যি হয়ে থাকে, তাহলে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হওয়ার পর এটিই হবে সবচেয়ে উচ্চপর্যায়ের হত্যাকাণ্ড।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন