ইরানকে প্রকাশ্যে হুমকি দিলো সৌদি আরব

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ । ১১:২২ পূর্বাহ্ণ

সৌদি আরবের শীর্ষ একজন কূটনীতিক বুধবার সতর্ক করে দিয়ে বলেছেন, তার দেশ ইরানের বিরুদ্ধে সামরিক অ্যাকশন নেয়ার অধিকার রাখে। এসময় তিনি বলেন, যুদ্ধ শুরু হওয়ার আগে তেহরানের সঙ্গে যেটুকু বিশ্বাস ছিল, তা-ও শেষ হয়ে গেছে।
রিয়াদে আরব ও ইসলামিক দেশগুলোর মন্ত্রীদের সঙ্গে এক জরুরি বৈঠকের পর এসব কথা বলেছেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। তিনি সতর্ক করে বলেন, ইরানকে তাদের ভুল বিচার-বিশ্লেষণ পুনর্বিবেচনার আহ্বান জানান।
প্রিন্স ফয়সাল বলেন, বুধবার দুটি তেল শোধনাগারে হামলা হয়েছে। তিনি বলেন, “এর উদ্দেশ্য কী? ইরানিদের বুঝতে হবে যে এর পরিণতি ভোগ করতে হবে।”

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন