ক্ষেপণাস্ত্র হামলায় সৌদিতে নিহত মোশাররফের মরদেহ হস্তান্তর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ । ২:১৮ অপরাহ্ণ

ইরানের ছোড়া ক্ষেপণস্ত্রে সৌদি আরবে নিহতের ১৬ দিন পরে দেশে ফিরলো টাঙ্গাইলের মোশাররফ হোসেনের মরদেহ।
শুক্রবার (২০ মার্চ) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটি দেশে এসে পৌছায়।
প্রবাসী কল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় মরদেহ দেশে নিয়ে আসা হয়েছে মোশাররফ হোসেনের মরদেহ। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, মরদেহ বিদেশ থেকে আনা ও বাড়ি পৌঁছে দেয়া পর্যন্ত সব খরচ বহন করবে সরকার। এছাড়া স্বজন হারানো পরিবারের দায়িত্ব নেয়ার ঘোষণা দেন তিনি। তাৎক্ষণিক ৩ লাখ টাকার চেক তুলে দেয়া হয়েছে নিহতের পরিবারকে।
এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, মধ্যপ্রাচ্যে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। সেসব দেশগুলোতে যাতে তারা নিরাপদে থাকতে পারে সে বিষয়ে কাজ করছে সরকার।
চলতি মাসের ৪ মার্চ একটি আবাসিক ভবনে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় সৌদিতে প্রাণ হারান মোশাররফ হোসেন।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন