টাঙ্গাইলে তেল সংকট: অধিকাংশ পাম্পে সরবরাহ বন্ধ,চরম ভোগান্তিতে ভোক্তারা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৩ মার্চ, ২০২৬ । ৭:৪৫ অপরাহ্ণ

‎টাঙ্গাইল জেলায় হঠাৎ করে তীব্র তেল সংকট দেখা দিয়েছে। জেলার অধিকাংশ পেট্রোল পাম্পে ডিজেল,অকটেন ও পেট্রোলের সরবরাহ ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ ভোক্তারা। বিশেষ করে পরিবহন চালক,মোটরসাইকেল আরোহী ও পণ্যবাহী যানবাহনের চালকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। ২৩ মার্চ-২০২৬ খ্রিঃ জেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়,গত কয়েকদিন ধরেই তেলের সরবরাহ কমতে শুরু করে। বর্তমানে অনেক পাম্পে সম্পূর্ণভাবে বিক্রি বন্ধ রয়েছে। কিছু পাম্পে সীমিত পরিমাণে তেল দেওয়া হলেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। ছবিতে দেখা যায়,হামিদ এন্ড কোম্পানি ফিলিং স্টেশন,রাবনা বাইপাস,রসুলপুর সদর টাংগাইলে তেল পাম্পে তেল নিতে মোটরসাইকেল সহ অসংখ্য মানুষ ভিড় জমিয়েছেন। অনেকেই পেয়েছে আবার অনেকে তেল না পেয়ে খালি ফিরে যাচ্ছেন। এতে করে দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটছে এবং পরিবহন খাতে অচলাবস্থা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় এক মোটরসাইকেল চালক জানান,দুই-তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাইনি। কাজে যেতে পারছি না,খুব সমস্যায় আছি। আরেকজন পরিবহন শ্রমিক বলেন,তেল না থাকলে গাড়ি চলবে কীভাবে ? আয়-রোজগার বন্ধ হয়ে যাচ্ছে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন,সরবরাহ সংকটের কারণেই তারা চাহিদা অনুযায়ী তেল দিতে পারছেন না। ডিলারদের দাবি,ডিপো থেকে পর্যাপ্ত জ্বালানি না আসায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। তারা আশা করছেন,অচিরেই সরবরাহ স্বাভাবিক হলে পরিস্থিতির উন্নতি হবে এবং ভোগান্তি কমবে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন