ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে ‘চাপ দিচ্ছেন’ সৌদি যুবরাজ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৫ মার্চ, ২০২৬ । ৯:০৬ পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ চতুর্থ সপ্তাহে গড়াতেই নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার জন্য চাপ দিচ্ছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজ মার্কিন প্রেসিডেন্টকে যুক্তি দিচ্ছেন, এই সংঘাত মধ্যপ্রাচ্যকে পুনর্গঠনের এক ‘ঐতিহাসিক সুযোগ’ সুযোগ এনে দিয়েছে।
তার মতে, ইরান উপসাগরীয় দেশগুলোর জন্য দীর্ঘমেয়াদি হুমকি এবং এই হুমকি মোকাবিলার একমাত্র উপায় হলো বর্তমান শাসনব্যবস্থা অপসারণ করা।
তবে এ ধরনের খবর প্রকাশের পর সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে তা অস্বীকার করেছে। এক বিবৃতিতে তারা জানায়, সংঘাত শুরুর আগ থেকেই সৌদি আরব শান্তিপূর্ণ সমাধানকে সমর্থন করে আসছে।
বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে তাদের প্রধান উদ্বেগ হলো নিজেদের জনগণ ও বেসামরিক অবকাঠামোকে প্রতিদিনের হামলা থেকে রক্ষা করা।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন