সখীপুরে স্বাধীনতা দিবসের প্যারেড শেষে শিক্ষার্থীর ওপর হামলা, গুরুতর আহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ । ৭:১৮ অপরাহ্ণ

টাঙ্গাইলের সখীপুরে স্বাধীনতা দিবসের প্যারেড শেষে বাড়ি ফেরার পথে আবিদ হাসান নাহিন (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মাঠের পাশে এ ঘটনা ঘটে।
আহত নাহিন সখীপুর পিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। জানা গেছে, প্যারেড অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে তার ২-৩ জন সহপাঠী অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত শিক্ষার্থীর বাবা আরিফুল ইসলাম এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন