মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের ক্ষতি ২৭০ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ । ৩:৩১ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় প্রায় ২৭০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করেছে ইরান সরকার। মঙ্গলবার (১৪ এপ্রিল) এ তথ্য জানান দেশটির সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে আনাদোলু জানিয়েছে, ফাতেমেহ মোহাজেরানি রাশিয়ার সংবাদমাধ্যম আরআইএ নভোস্তিকে বলেন, ‘আমাদের আলোচক দল যে বিষয়গুলো নিয়ে কাজ করছে, তার একটি হলো যুদ্ধের ক্ষতিপূরণের প্রশ্ন। ইসলামাবাদে হওয়া আলোচনাতেও এই বিষয়টি উত্থাপন করা হয়েছিল।

তবে ২৭০ বিলিয়ন ডলারের এই হিসাব চূড়ান্ত নয় বলে তিনি উল্লেখ করেন। তার ভাষায়, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ সাধারণত বিভিন্ন স্তরে মূল্যায়ন করতে হয়।’
বরোধের ফলে নতুন কৌশলে ইরান, যে কারণে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর অঞ্চলজুড়ে উত্তেজনা বেড়ে যায়। ওই হামলায় হাজার হাজার মানুষ নিহত ও আহত হন। এর জবাবে তেহরান ইসরাইল, ইরাক, জর্ডান এবং উপসাগরীয় অঞ্চলের যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা দেশগুলোতে পালটা হামলা চালায়। এরপর গত সপ্তাহে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।

এরই মধ্যে পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল প্রায় ২১ ঘণ্টা বৈঠক করলেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন