মির্জাপুরে নদীর তীর থেকে বস্তাবন্দি অবস্থায় নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ । ৮:৩৭ পূর্বাহ্ণ

টাঙ্গাইলের মির্জাপুরে অর্ধগলিত অজ্ঞাত নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামের লৌহজং নদীর তীরে মাটির নিচে পুতে রাখা বস্তাবন্দি অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেল ৬টার সময় উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া নদীর পাশে দুর্গন্ধ বের হয়। পরে এলাকার লোকজন ঘটনাস্থলে গিয়ে নারীর চুল দেখতে পান। পুলিশকে খবর দিলে মাটি খুড়ে নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মাটি খুড়ে বস্তাবন্দি নারীকে বের করার সময় তার সঙ্গে এক নবজাতকের মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ওই নারী প্রায় ৭-৮ মাসের গর্ভবতী ছিলেন।মৃত্যুর সময় নবজাতক পেটে ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন