মহান মে দিবসে টাঙ্গাইলে শ্রমিকদের বিশাল সমাবেশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১ মে, ২০২৬ । ৪:৩১ অপরাহ্ণ

‘দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক ঐক্য জিন্দাবাদ’ এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে নিরালা মোড় শহীদ মিনার প্রাঙ্গণে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু। জেলা শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক বাবু শ্যামল হোড়ের সভাপতিত্বে এবং যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট আলী ইমাম তপনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক এস. এম. ওবায়দুল হক নাসির, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু প্রমুখ।

সমাবেশ শেষে শ্রমিকরা একটি বিশাল র‌্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন