টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার কৃতি সন্তান মো. সোহেল রানা সাদী সম্প্রতি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। তার এই গুরুত্বপূর্ণ অর্জনে এলাকায় আনন্দ, গর্ব ও উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহল থেকে তাকে লাল গোলাপের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
মো. সোহেল রানা সাদী টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ১নং দেউলাবাড়ী ইউনিয়নের পূর্ব পাকুটিয়া গ্রামের মো. আব্দুল মান্নানের বড় সন্তান।
শিক্ষাজীবনেও সাদী কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি সৎ সঙ্গ তপোধন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং পাকুটিয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে সরকারি তিতুমীর কলেজের ব্যবস্থাপনা বিভাগ থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি সেন্ট্রাল ল’ কলেজে আইন বিভাগে অধ্যয়নরত রয়েছেন।
ছাত্রজীবনের শুরু থেকেই সোহেল রানা সাদী ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত। রাজনৈতিক জীবনের শুরুতে নিজ ইউনিয়নের ওয়ার্ড কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১নং দেউলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
উচ্চশিক্ষার জন্য ঢাকায় এসে সরকারি তিতুমীর কলেজে ভর্তি হওয়ার পর তিনি কলেজ ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। তিনি প্রথমে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক (রাজিব-আকরাম কমিটি) এবং পরে যুগ্ম সাধারণ সম্পাদক (শ্রাবণ-জুয়েল কমিটি) হিসেবে দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার কারণে তাকে বারবার হামলা, মামলা, কারাবরণ ও রিমান্ডের মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তবুও তিনি আপোস করেননি, থেমে যাননি, বরং আদর্শ ও রাজনীতির পথে অটল থেকেছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, তার এই সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের পথ সুগম করবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৬ মে, ২০২৬ । ৫:৪০ অপরাহ্ণ