টাঙ্গাইলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযানে ৫ জন আটক, চারটি যানবাহন জব্দ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ মে, ২০২৬ । ৮:৪৯ অপরাহ্ণ

টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে পাঁচ জনকে আটক করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে এবং মাটি পরিবহনে ব্যবহৃত দুইটি মিনি ট্রাক ও দুইটি ট্যাফে ট্রাক্টর জব্দ করা হয়েছে।
জানা যায়, সোমবার (১১ মে) রাত ১০টা থেকে ২টা পর্যন্ত টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া ও সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেওয়ান আসিফ।

অভিযান চলাকালে অবৈধভাবে কৃষিজমি ও নদীর তীর থেকে মাটি কেটে পরিবহনের অভিযোগে সদর উপজেলার কাতুলী ইউনিয়নের তোরাপগঞ্জ ব্রীজ সংলগ্ন এলাকা থেকে পাঁচ জনকে আটক করা হয়। একই সঙ্গে মাটি পরিবহনে ব্যবহৃত দুইটি মিনি ট্রাক এবং দুইটি ট্যাফে ট্রাক্টর জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া বলেন, অবৈধভাবে মাটি কাটা পরিবেশ ও কৃষিজমির জন্য ক্ষতিকর। জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং অবৈধ মাটি কাটা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন