টাঙ্গাইলে গ্রামীণ কুটির শিল্প পণ্য ও উদ্যোক্তা মেলার উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৭ মে, ২০২৬ । ৯:৪১ পূর্বাহ্ণ

টাঙ্গাইলে মাস ব্যাপী গ্রামীণ কুটির শিল্প পণ্য ও উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

মেলায় গ্রামীণ কুটির শিল্প পণ্য ও উদ্যোক্তাদের উৎপাদিত নানা পণ্যের সমাহার দেখা যায়, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

শনিবার (১৬ মে) সন্ধ্যায় টাঙ্গাইল কালেক্টরেট মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, গ্রামীণ কুটির শিল্প, বিভিন্ন জেলার স্থানীয় উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণ ও নতুন উদ্যোক্তা তৈরিতে উৎসাহ প্রদানই এই মেলার মূল উদ্দেশ্য।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন