টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৭ মে, ২০২৬ । ৩:৪১ অপরাহ্ণ

টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ (রোববার, ১৭ মে) দুপুরে সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের পানিয়াবান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের বজলুর রহমান মজনুর ছেলে মো. মোবাসির হোসেন (১২) ও মোস্তাফিজুর রহমান (৮)।

স্থানীয় যুবক নাজমুল হোসেন জানান, আজ সকাল থেকে দুই ভাই নিখোঁজ ছিলো। দুপুরের দিকে মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। পরে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন