টাঙ্গাইলে ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ (মঙ্গলবার, ১৯ মে) দুপুরে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। এরপর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়। মেলা চলবে আগামী ২১ পর্যন্ত।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. লায়লা আঞ্জুমান বানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আসিফ পেলেসহ অনেকে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ । ৩:০৭ অপরাহ্ণ