টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৪ মে, ২০২৬ । ৮:০৪ অপরাহ্ণ

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে জহুরুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডিত জহুরুল ইসলাম নাগরপুর উপজেলার সদর ইউনিয়নের দুয়াজানি গ্রামের মৃত আব্দুল মিয়ার ছেলে।

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, জহুরুলের বাবা আব্দুল মিয়ার মৃত্যুর পর তাঁর মা বাবলু মিয়া নামের এক ব্যক্তিকে বিয়ে করেন। এ ঘটনায় মা-ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে ২০২২ সালের ১২ ফেব্রুয়ারি তাঁদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে জহুরুল তাঁর মাকে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেন।

ঘটনার দিনই নিহত নারীর স্বামী বাবলু মিয়া নাগরপুর থানায় মামলা করেন। পরে পুলিশ জহুরুলকে গ্রেপ্তার করে এবং তিনি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

বান্দরবানে মাকে হত্যা দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ডবান্দরবানে মাকে হত্যা দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
তদন্ত শেষে নাগরপুর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ১২ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া শেষে আদালত এ রায় দেন।

রায় ঘোষণার সময় আসামি জহুরুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাঁকে পুনরায় কারাগারে পাঠানো হয়। তাঁর পক্ষে আইনজীবী ছিলেন মো. মুছা।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন