টাঙ্গাইলে বন্দিদের বিশ্বকাপ খেলা দেখাতে কারাগারে টিভি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ । ৫:০৩ অপরাহ্ণ

টাঙ্গাইল জেলা কারাগারে বন্দিদের মাঝে বিশ্বকাপ ফুটবলের আনন্দ ভাগাভাগির ব্যবস্থা করলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।

ফুটবল বিশ্বকাপের আমেজ যখন উত্তর আমেরিকা মহাদেশ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে, তখন টাঙ্গাইলের জেলা প্রশাসক উদ্যোগ নিলেন জেলা কারাগারের বন্দিরা কেন এই আনন্দ থেকে বঞ্চিত হবেন। ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইল জেলা কারাগারের ১৮টি ওয়ার্ডেই পর্যায়ক্রমে টেলিভিশনের ব্যবস্থা করার মাধ্যমে কারাবন্দিদের জন্য খেলা দেখার সুযোগ করে দিয়েছেন জেলা প্রশাসক।

এব্যাপারে জেলা প্রশাসক শরীফা হক জানান, তিনি নিয়মিত জেলা কারাগার পরিদর্শনে গেলে কারাবন্দিরা তাঁদের জন্য বিশ্বকাপ ফুটবল দেখার ব্যবস্থা করার অনুরোধ জানান। একজন স্বাভাবিক মানুষের মতো কারাবন্দিরও বিশ্বকাপ ফুটবলের আনন্দে শরিক হওয়ার অধিকার রয়েছে। এই তাড়না থেকেই তিনি এ উদ্যোগ নিয়েছেন।

টাঙ্গাইল জেল সুপার আনোয়ার হোসেন জানান, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে কারাগারে টেলিভিশন স্থাপনের ফলে কারাবন্দিদের মাঝে আনন্দ ও শৃঙ্খলা বৃদ্ধি পেয়েছে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন