ফাইনাল খেলবে ব্রাজিল!

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২০ জুন, ২০২৬ । ৫:৪৫ অপরাহ্ণ

মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র মন ভরাতে পারেনি ব্রাজিল সমর্থকদের। হাইতির বিপক্ষে তাই চাপ মাথায় নিয়েই মাঠে নেমেছিল সেলেসাওরা। কুনিয়া-ভিনির গোলে প্রথমার্ধে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে স্বস্তির জয় পেয়েছে কার্লো আনচেলত্তির দল। এই জয়েই সামনে এসেছে এক পরিসংখ্যান। বিশ্বকাপে শেষ চারবার যখন প্রথমার্ধে ৩ গোলের ব্যবধানে এগিয়ে ছিল ব্রাজিল, প্রতিবারই তারা সেই আসরের ফাইনালে খেলেছে!

১৯৫০ সালে স্পেন ও সুইডেনের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল ব্রাজিল। মারাকানায় সেবার শিরোপা নির্ধারণী ম্যাচে উরুগুয়ের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। ১৯৯৮ সালে গ্রুপ পর্বে চিলির বিপক্ষে প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। সেই আসরেও ফাইনালে ওঠে সেলেসাওরা। তবে ফ্রান্সের কাছে ধরাশায়ী হয়ে সেবারও শিরোপা জেতা হয়নি তাদের।

২০০২ সালে চীনের বিপক্ষে গ্রুপ পর্বে প্রথমার্ধে তিন গোলের লিড নেওয়া ব্রাজিল পৌঁছেছিল ফাইনালে। সেবার অবশ্য জার্মানিকে হারিয়ে রেকর্ড পঞ্চম শিরোপা ঘরে তোলে।

হাইতির বিপক্ষে শনিবার প্রথমার্ধে তিন গোলের লিড নিয়ে ম্যাচ জিতেছে ব্রাজিল। অতীতের পুনরাবৃত্তি ঘটিয়ে এবারও কী ফাইনালের মঞ্চে পৌঁছাবে ব্রাজিল?

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন