সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৯:৪০ পূর্বাহ্ণ
সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ গ্রেপ্তার

রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রম জড়িত থাকার অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার দিবাগত রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (১ নভেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমের অভিযোগের মামলার আসামি তিনি। তিনি এখন ডিবিতে আছেন।

সংবাদটি .dhakapost.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।