আমাদের সম্পর্কে
টাঙ্গাইল বার্তা২৪ডটকম: ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার সমন্বয় নতুন যুগের প্রত্যাশা।
টাঙ্গাইল বার্তা২৪ডটকম টাঙ্গাইল হতে বাংলা ভাষার অনলাইন পত্রিকার পথচলা টাঙ্গাইল জেলার গোপালপুরের কৃতি সন্তান মুহাম্মদ ফজলুল হক এর সম্পাদনায় ৮ জুন ২০২৩ইং tangailbarta.com এর পথচলা শুরু হয়। ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে পত্রিকাটি টাঙ্গাইল জেলার ভিতরে খুব জনপ্রিয় হয়ে অনলাইন পত্রিকার ভিতরে ১নম্বরে চলে আসে। পত্রিকা পরিচালনার পাশাপাশি পত্রিকাটির ২০১৪ তে প্রথম বর্ষপূর্তি ও ২০১৫ তে ২য় বর্ষপূর্তি খুবই জাকজমক ভাবে পালিত হয়। কিন্তু অর্থ সংকটের কারেণ ২০২৫ সালের শেষ দিকে এর প্রকাশনা বন্ধ হয়ে যায়। সম্পাদক পত্রিকাটি নিজের কাছে রাখার জন্য ২০১৫ থেকে ২০২৫ পর্যন্ত শুধু ডোমেইন ক্রয় করে রাখেন। পরবর্তী তিনি ডোমেইন ক্রয় করা বাদ দিলে ডোমেইনটি ফ্রি হয়ে যায়। তখন তরুণ সাংবাদিক মোঃ খায়রুল ইসলামের হাত ধরে ধীর্ঘ ১০ বছর পর পুনরায় ডিজিটাল মাধ্যমে বস্তুনিষ্ঠ ও প্রাসঙ্গিক কনটেন্ট পরিবেশন করে জেলার শীর্ষস্থানীয় নিউজ মিডিয়া ব্র্যান্ড হওয়ার লক্ষ্য নিয়ে পুনরায় যাত্রা শুরু করে। ‘সর্বপ্রথম নয়, কিন্তু টাঙ্গাইলের সংক্রিয় অনলাইন পত্রিকা’ স্লোগান নিয়ে টাঙ্গাইল জেলার প্রতিটি উপজেলায় অবস্থিত সংবাদকর্মী নিয়ে আমরা জেলার আনাচ-কানাচের খবর তুলে ধরছি প্রতিদিন, কনটেন্টের সংখ্যা ও বিষয়বৈচিত্র্যে যা দেশের অন্য যেকোনো সংবাদমাধ্যমের তুলনায় ভিন্ন।
টাঙ্গাইল বার্তা ২৪ ডটকম অনলাইন পত্রিকার সঙ্গে আছেন একদল তরুণ ও উদ্যমী সাংবাদিক। আর এই পুরো দলকে নেতৃত্ব দিচ্ছেন সংবাদমাধ্যমের অভিজ্ঞ ব্যক্তিবর্গ, যাঁদের রয়েছে এই ক্ষেত্র সম্পর্কে বহু বছরের সঞ্চিত জ্ঞান ও অভিজ্ঞতা।
অনন্যতাকে সঙ্গী করে নির্ভরযোগ্য ও প্রাসঙ্গিক কনটেন্ট পরিবেশনের পাশাপাশি আমরা খবরের ভেতরের খবর তুলে ধরার চেষ্টা করি, যেন তা পাঠকের চিন্তাধারাকে পুনরুজ্জীবিত করে এবং তাঁর দৈনন্দিন জীবনকে আরও সমৃদ্ধ করে তোলে।
টাঙ্গাইল বার্তার পূর্বের কিছু স্থির চিত্র ঃ



