সিংহের সামনে টিকটক করতে গিয়ে প্রাণ গেল তরুণের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
সিংহের সামনে টিকটক করতে গিয়ে প্রাণ গেল তরুণের

পাকিস্তানের লাহোরে একটি ফার্মহাউসে (খামারবাড়ি) সিংহের হামলায় ১৯ বছর বয়সী তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় ফার্মহাউসের মালিক ও এক টিকটকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক্সে দেয়া এক পোস্টে লাহোর পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে জানানো হয়।

পুলিশ জানায়, টিকটক ভিডিও তৈরির জন্য ওই ফার্মহাউসে গিয়েছিলেন টিকটকার। তার উপস্থিতিতে একটি সিংহী নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় ফার্মহাউসের এক কর্মী গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার প্রকৃত তথ্য গোপন করতে সিংহীর আক্রমণকে কুকুরের হামলা বলে চালানোর চেষ্টা করা হয়েছিল।

পরে আক্রমণকারী সিংহীটিকে বন্য প্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষের হেফাজতে দেয়া হয়। সিংহী রাখার অনুমতিপত্র, নিরাপত্তাব্যবস্থা এবং সম্ভাব্য অবহেলার বিষয়গুলো তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি starnews.com.bdওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।