নাগরপুরে ফুটবল টুর্নামেন্টে তারুণ্যের ঝলক ও উৎসবের ছোঁয়া
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের ঐতিহ্যবাহী গুরুদয়াল মাঠ প্রাঙ্গণে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে “ফুটবল টুর্নামেন্ট ২০২৫”।
স্থানীয় ক্লাব ও গ্রামবাসীর সহযোগিতায় জমজমাট এই টুর্নামেন্টকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দক্ষিণ নাগরপুরের গর্ব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু চিকিৎসা বিজ্ঞানী এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সানোয়ার হোসেন।
সঞ্চালনা করেন ভাদ্রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হাসান মাহমুদ চঞ্চল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ক্লিন ইমেজের নেতা, সাবেক সহ-সভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়, সাবেক সভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ শামসুজ্জোহা হল, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং টাঙ্গাইল–৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনের মনোনয়ন প্রত্যাশী মো. আতিকুর রহমান আতিক।
তিনি বলেন,“খেলাধুলা একটি জাতিকে পথ দেখায় এবং তরুণদের আলোর পথে রাখে। মাঠে যত বেশি তরুণ থাকবে, সমাজ তত বেশি মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে মুক্ত থাকবে। এই আয়োজন প্রমাণ করে আমাদের তরুণরা এখনো পরিবর্তনের স্বপ্ন দেখে। কিন্তু আজ দেশের গণতন্ত্র গভীর সংকটে। স্বৈরাচারী শেখ হাসিনা দেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। চাপিয়ে দেওয়া নির্বাচন কখনো টেকসই হতে পারে না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। আমরা চাই অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন, যেখানে জনগণ নিজের ভোট দিতে পারবে এবং দেশ পুনরায় গণতন্ত্রের পথে ফিরবে।”
উদ্বোধক ছিলেন নাগরপুর সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা মো. সামছুল আলম সরকার (খোকন)।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক (প্রশাসন উইং) ও উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মো. মনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান লাভলু, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নজরুল ইসলাম, দপ্তরীয় ইউনিয়ন বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জিহাদ হোসেন ডিপটি, উপজেলা কৃষকদলের সভাপতি মো. হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাহিদ, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মীর খালীদ মাহবুব রাসেল, সদস্য সচিব মো. শহিদুর রহমান মনির, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাবিবুর রহমান ও প্যানেল চেয়ারম্যান মো. আজম খান।
এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচে গড়পাড়া ফুটবল একাডেমি মানিকগঞ্জ বনাম ধোপাকান্দি ইয়ংস্টারের মধ্যে অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ ১-০ গোলে সিরাজগঞ্জকে হারায়। এই ম্যাচকে ঘিরে আশেপাশের গ্রাম থেকে অসংখ্য দর্শক মাঠে সমবেত হয়ে আনন্দ উপভোগ করেন।






আপনার মতামত লিখুন
Array