নেতাকর্মীদেরকে যথারীতি সকল কর্মসূচি চালিয়ে যেতে হবে: এডভোকেট মোহাম্মদ আলী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৫:০৯ অপরাহ্ণ
নেতাকর্মীদেরকে যথারীতি সকল কর্মসূচি চালিয়ে যেতে হবে: এডভোকেট মোহাম্মদ আলী

নেতাকর্মীদেরকে যথারীতি সকল কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন এডভোকেট মোহাম্মদ আলী। বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশের পর ০৪ নভেম্বর (মঙ্গলবার) এক ফেইসবুক পোষ্টে এ আহ্বান জানান তিনি।
তার ফেইসবুক পোষ্টটি নিম্নে হুবহু দেওয়া হলো :
”প্রিয় মধুপুর-ধনবাড়ীবাসী আসসালামুআলাইকুম।
আমি আপনাদেরকে ভালবাসি। আপনারা আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন তার জন্য আমি চীর কৃতজ্ঞ। আমি ছিলাম-আছি- আজীবন থাকব ইনশাআল্লাহ ।
মনোনয়নের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাহা প্রাথমিক। ইহা কোন চূড়ান্ত তালিকা নয়।
অতএব আমাদেরকে যথারীতি সকল কর্মসূচি চালিয়ে যেতে হবে।””