ঘাটাইলে ছেলের লাঠির আঘাতে বাবা নিহত, ছেলে পলাতক
অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৮:৩১ অপরাহ্ণ
টাঙ্গাইলের ঘাটাইলে ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে উপজেলার হামকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরশেদ শেখ বাড়ি উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, আরশেদ আলীর সাথে ছেলে আসলাম শেখের প্রতিনিয়ত ঝগড়া লেগেই থাকতো। পারিবারিক কলহের জের ধরেই শনিবার বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে আসলাম শেখ বাঁশের লাঠি দিয়ে আরশেদ শেখের মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে গিয়ে গুরুত্বর আহত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার পর পরই আসলাম বাড়ি থেকে পালিয়ে যায়।
এ ব্যাপারে ঘাটাইল থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, আসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছ।







আপনার মতামত লিখুন
Array