আনসার বাহিনী জননিরাপত্তায় কাজ করে যাচ্ছে—রেজাউল ইসলাম

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১০:১৭ অপরাহ্ণ
আনসার বাহিনী জননিরাপত্তায় কাজ করে যাচ্ছে—রেজাউল ইসলাম

টাঙ্গাইল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. রেজাউল ইসলাম বলেছেন, আনসার বাহিনী আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় কাজ করে যাচ্ছে। জেলায় ব্যাংক, বীমাসহ আর্থিক প্রতিষ্ঠান সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ সংস্থায় আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার কাজে দায়িত্ব পালন করছে।

তিনি শনিবার টাঙ্গাইল জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে দরবার সভায় একথা বলেন।

তিনি বলেন বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে সংস্থা গুলোতে আরো দায়িত্বশীলতার সঙ্গে নিরাপত্তা জোরদারের জন্য আহ্বান জানান। রেজাউল ইসলাম বলেন, আনসার বাহিনীর সদস্যরা জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন নির্বাচন, ধর্মীয় উৎসব ও সড়কে যানজট নিরসনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে।

এ সময় উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ আলমগীর হোসেন। দরবারে জেলার দুই শতাধিক অঙ্গীভূত আনসার সদস্য অংশ নেন।