টাঙ্গাইল প্রেসক্লাবে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৮:৫১ অপরাহ্ণ
টাঙ্গাইল প্রেসক্লাবে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া

বিএনপির চেয়ারপারসন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে টাঙ্গাইল প্রেসক্লাবে দোয়া করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের বিদায়ী সভাপতি জাফর আহমেদ, নবাগত সভাপতি আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সহ-সভাপতি কাজী তাজউদ্দিন রিপন, দপ্তর ও পাঠাগার বিষয়ক সম্পাদক অরণ্য ইমতিয়াজ প্রমুখ। এতে দোয়া পরিচালনা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য মাসুম ফেরদৌস।

সংবাদটি dailyinqilab.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।