খালেদা জিয়া কখনোই জোর করে ক্ষমতায় থাকেননি : খোকন
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করেছেন বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। তিনি বলেছেন, ‘বেগম খালেদা জিয়া কখনোই জোর করে ক্ষমতায় থাকেননি। তিনি প্রধানমন্ত্রী ছিলেন, জনগণের রায় মেনে নিয়ে বিরোধীদলীয় নেত্রীর দায়িত্বও পালন করেছেন। ন্যায়বিচার, মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে নরসিংদীর সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের নেকজানপুরে আলোকবালী ইউনিয়ন বিএনপি ও সব অঙ্গসংগঠনের আয়োজনে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, ‘খালেদা জিয়া নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন প্রতিষ্ঠা করেছেন। ভোটাধিকার বাস্তবায়নে তিনি তত্ত্বাবধায়ক বিল পাস করেছেন। তিনি প্রশাসনকে ব্যবহার করে জোরদবরদস্তি করে ক্ষমতায় থাকেননি।
অপরদিকে শেখ হাসিনা আমি-ডামি নির্বাচন করে স্বৈরাচারিতা প্রতিষ্ঠা করেছেন।’
তিনি বলেন, “তারেক রহমান বলেছেন, ‘আই হ্যাভ আ প্ল্যান’। আমরা বলি উই হ্যাভ আ প্ল্যান। আগামী দিনে জনগণের রায় নিয়ে বিএনপি ক্ষমতায় এলে জিয়াউর রহমান এবং খালেদা জয়ার আদর্শকে ধারণ করে দেশ গঠন করা হবে।
জীবন মানের উন্নয়নে কাজ করা হবে। চরাঞ্চলের উন্নয়ন কিভাবে করা যায় সে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।”






আপনার মতামত লিখুন
Array