মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দলিল লেখক জাহিদ নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ২:৫৭ পূর্বাহ্ণ
টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক দলিল লেখক নিহত হয়েছেন। নিহত দলিল লেখকের নাম মো. জাহিদুল ইসলাম (৩৭)। তিনি মধুপুর উপজেলার উত্তর গাংগাইর (রক্তিপাড়া) গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে।
জানা যায়, জাহিদুল ইসলাম মধুপুর থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে মঙ্গলবার বিকেল ৪টার দিকে নরকোনা নামক স্থানে পৌঁছালে বিপরীতমুখী একটি সিমেন্ট ভর্তি লরি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মধুপুর থানার ওসি জাফর ইকবাল জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে। ঘাতক লরিটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে বলেও তিনি জানান।






আপনার মতামত লিখুন
Array