ঘাটাইলে লুৎফর রহমান খান আজাদের নির্বাচনী উঠান বৈঠক
আসন্ন ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ দিন যতই ঘনিয়ে আসছে ভোটাররা ততই নড়েচড়ে বসছে। টাঙ্গাইল (৩) ঘাটাইল আসনে প্রার্থীদের দৌড় ঝাপ। এরই ধারাবাহিকতা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী লুৎফর রহমান খানের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৪জানুয়ারী) বিকাল ৫টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। রসুলপুর ইউনিয়নে ৮নং ও ৯নং ওয়ার্ডের জনগন আয়োজিত বিএনপি আয়োজিত, জামাল হোসেন মুন্সির সভাপতিত্বে উঠান বৈঠক বক্তব্য রাখেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যানপার্সনে উপদেষ্টা সাবেক সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মঞ্জরুল হক মঞ্জু,উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হেসেন ধলা, উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মেহেরুন নাহার চৌধুরী লাকী, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আঃ জব্বার, রসুলপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ আল আমিন মাষ্টার, রসুলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ হারেজ আলী প্রমুখ।






আপনার মতামত লিখুন
Array