টাঙ্গাইলে শহীদ ওসমান হাদির স্মরণে শীতবস্ত্র বিতরণ ও জাতীয় ছাত্রশক্তির পরিচিত সভা
টাঙ্গাইলে জেলা জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। একই সাথে জাতীয় ছাত্রশক্তি টাঙ্গাইল জেলা শাখার পরিচিতি সভাও অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আবু আহমেদ শেরশাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন- এনসিপি’র যুগ্ম আহ্বায়ক ইসরাত জাহান রুমি, ২৪ এর জুলাই আন্দোলনে দেলদুয়ার উপজেলার শহীদ আশরাফুল্লাহ আবিরের বড় বোন সুমি আক্তার, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সুমাইয়া আক্তার ইতি, সদস্য সচিব নাজমুল হাসান, ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক নাজমুল মিয়া, সদস্য নাসির উদ্দীন, সনেট মিয়া, শিকদার আলহাজ্ব, রাতুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা শীতবস্ত্র বিতরণের পাশাপাশি উপস্থিত জনগণকে গণভোটে “হ্যাঁ” ভোট দেওয়ার আহ্বান জানান এবং দেশের প্রয়োজনীয় সংস্কারের পক্ষে অবস্থান নেওয়ার গুরুত্ব তুলে ধরেন।






আপনার মতামত লিখুন
Array