মধুপুরে ভাইবস মোবাইল শোরুমের শুভ উদ্বোধন
টাঙ্গাইলের মধুপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘ভাইবস’ মোবাইল শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার দুপুরে মধুপুর পৌর শহরের প্রধান সড়ক ও মধুপুর ক্লাবের উত্তর পাশে এই শোরুমের যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বজলুর রশিদ খান চুন্নু এবং মধুপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আ. হামিদ। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শোরুম কর্তৃপক্ষ জানায়, এখানে নামি-দামি সব ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যাবে। ‘গ্র্যান্ড ওপেনিং’ উপলক্ষে ক্রেতাদের জন্য রাখা হয়েছে বিশেষ অফার। শোরুম থেকে যেকোনো মোবাইল ক্রয় করলেই ক্রেতারা পাচ্ছেন একটি লাকি কুপন। এই কুপনের ড্র-তে ফ্রিজসহ মোট ৫০টি আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ রয়েছে।






আপনার মতামত লিখুন
Array