টাঙ্গাইল শহর বিএনপির সভাপতি আলীমকে দল থেকে বহিষ্কার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১০:১৪ অপরাহ্ণ
টাঙ্গাইল শহর বিএনপির সভাপতি আলীমকে দল থেকে বহিষ্কার

টাঙ্গাইল শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় টাঙ্গাইল শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীমকে সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এই নির্দেশ অদ্য হতে কার্যকর হবে।

উল্লেখ্য, টাঙ্গাইল শহর বিএনপির সভাপতি টাঙ্গাইল পৌরসভার সাবেক কাউন্সিলর মেহেদী হাসান আলীম দলীয় নির্দেশনা অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু’র পক্ষে প্রচারনা না করে দলের বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপির বহিস্কৃত সাধারন সম্পাদক স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট ফরহাদ ইকবালের নির্বাচনী প্রচারনায় অংশ নিচ্ছেন।