গোপালপুরের আলমনগর দাখিল মাদরাসায় হ্যাঁ–না গণভোটের ক্যাম্পেইন অনুষ্ঠিত
আসন্ন হ্যাঁ–না গণভোটকে সামনে রেখে গোপালপুরের আলমনগর দাখিল মাদরাসায় ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের অংশগ্রহণে এক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।রোববার (১ ফেব্রুয়ারি) মাদরাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আলমনগর দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট আমিনুল ইসলাম মারুফী’র সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমনগর দাখিল মাদরাসার সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী এবং সমাজ সেবক খোরশেদুজ্জামান মন্টু। বক্তব্য প্রদান করেন মাও: সুরুজ্জামান, সহকারী শিক্ষক (বাংলা) আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক (শরীরচর্চা) আ: মান্নান, অভিভাবক প্রতিনিধি বাবুর আলী, সহকারী শিক্ষক (গণিত) আনোয়ার হোসেন, খন্দকার নুরুল ইসলাম বাদল প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক ইংরেজি মো. ফরহাদ আলী। ক্যাম্পেইনে গণভোটের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের পদ্ধতি এবং সঠিকভাবে ভোট প্রদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আয়োজকরা জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের মাধ্যম, তাই প্রত্যেক নাগরিকের উচিত সচেতনভাবে ভোট প্রদান করা। বিশেষ করে তরুণ প্রজন্মকে গণতন্ত্র ও নাগরিক দায়িত্ব সম্পর্কে জানাতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ক্যাম্পেইন চলাকালে অংশগ্রহণকারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয় এবং হ্যাঁ ও না ভোটের অর্থ ও প্রভাব সম্পর্কে সহজ ভাষায় ব্যাখ্যা দেওয়া হয়। অভিভাবকরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।






আপনার মতামত লিখুন
Array