হেরে গেলেন বহুদিনের হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ
হেরে গেলেন বহুদিনের হেভিওয়েট প্রার্থীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রচণ্ড প্রভাব এবং পরিচিতি থাকা স্বত্ত্বেও অনেক প্রভাবশালী প্রার্থী ভোটারদের পছন্দ জিততে পারলেন না। নির্বাচনের ফলাফলে উঠে এসেছে নতুন বার্তা—প্রচলিত শক্ত ঘাঁটি এবং পরিচিত নেতৃত্ব সবকিছুকে ছাপিয়ে দিয়েছে ভোটারদের স্বাধীন সিদ্ধান্ত।

খুলনা-৫ আসন থেকে মিয়া গোলাম পরওয়ার, খুলনা-২ থেকে খুলনা নগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা-১ আসনের জামায়াতের আলোচিত প্রার্থী কৃষ্ণ নন্দী নির্বাচনে হেরে যান। এছাড়া সারজিস আলম, বিএনপি নেতা এম এ কাইয়ুম, জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ, এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকও হারের মুখোমুখি হন। ফুটবলার আমিনুল হকও জামায়াতের প্রার্থীর কাছে পরাজিত হন।

ঢাকা-১৩ আসনে (মোহাম্মদপুর-আদাবর-শ্যামলী) বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ ৮৮,৩৮৭ ভোটে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মামুনুল হক পান ৮৬,৬৭ ভোট। এই দুই প্রার্থীর মধ্যে ভোট ব্যবধান মাত্র ২,৩২০।

১৩৯টি কেন্দ্রের ফলাফল প্রকাশের পর দেখা যায়, ঢাকায় এই আসনে প্রতিদ্বন্দ্বিতা ছিল হাড্ডাহাড্ডি। ববি হাজ্জাজ ও মামুনুল হকের সঙ্গে আরও সাতজন প্রার্থী অংশ নেন, যারা একত্রে মাত্র ৩,৮১৩ ভোট পান।